সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন | Daily AjKaler Kontho

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

খান মেহেদী প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জিয়ারত করেছেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

কবর জিয়ারত শেষে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এ সময় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীসহ ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা মরহুমা নেত্রীর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হোসেন খান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আজকালের কন্ঠ/আর বি