নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে গন শুনানি অনুষ্ঠিত হয় | Daily AjKaler Kontho

নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে গন শুনানি অনুষ্ঠিত হয়


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে গন শুনানি অনুষ্ঠিত হয়

আজ ০৭ জানুয়ারি ২০২৬ (বুধবার), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, মোঃ সাইফুর রহমান জনসাধারণের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনাসমূহ সরাসরি শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

গণশুনানি কার্যক্রম প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজকালের কন্ঠ/আর বি