
অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি মামলায় বিভিন্ন দোকানিকে মোট ১১,০০০ (এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতে কেউ নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :