
আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে।
এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আজ
থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া তথ্যে গড়মিলসহ নানা কারণে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
তবে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। এজন্য পুরো দেশকে ভাগ করা হয়েছে ১০টি অঞ্চলে।
আজকালের কন্ঠ / আর এস
আপনার মতামত লিখুন :