
আগামী ‘২২ কার্যদিবসের’ মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা (গত ২৫ ডিসেম্বর) ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম; আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। এর মধ্যে যদি সরকার এই খুনের বিচারকাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব।
আজ শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি।
জাবের বলেন, ৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন, তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার করতে হবে।
এই নেতা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য শনিবার তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন। যারা বাংলাদেশপন্থি তাদের কাছে যাব। যারা ভারতের তাঁবেদারি করে, তাদের কাছে যাব না। যত বাংলাদেশপন্থি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, প্রতিটির কাছে যাব। তাদের কাছে সহযোগিতা চাইব। তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা রাজপথে থাকব।
এদিন দুপর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকালের কন্ঠ /এম
আপনার মতামত লিখুন :