বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র বিতরণ


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র বিতরণ

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় শীতার্ত গরীব, অসহায়, দুঃস্থ ও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিন্দ্রু পাড়া, জবিরাম পাড়া, বাজারপাড়া, হিন্দু পাড়া, পূর্ব পালং পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ২৫০ জন শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম নিজে বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

এসময় সাইফুল ইসলাম বলেন, “শীত মৌসুমে পাহাড়ি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি