
২০২৫কে বিদায় জানিয়ে ২০২৬ কে স্বাগত জানানোর মধ্যে দিয়ে বাকেরগঞ্জ উপজেলা বাসি সহ দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান।
তিনি বলেন, মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে ২০২৫ সাল। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে ২০২৬ সালকে বরণ করলো বাংলাদেশ।
নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। স্বভাবতই নতুন বছর নিয়ে এবারও মানুষের প্রত্যাশা।
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।
সকলকে শুভ ইংরেজি নববর্ষ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :