কুড়িগ্রাম-৪ আসনে ভাইয়ে - ভাইয়ে লড়াই | Daily AjKaler Kontho

কুড়িগ্রাম-৪ আসনে ভাইয়ে – ভাইয়ে লড়াই


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম-৪ আসনে ভাইয়ে – ভাইয়ে লড়াই

চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে এবার নির্বাচনে আলাদা মাত্রা যোগ হয়েছে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী আপন দুই ভাই হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

বিএনপির প্রার্থী আজিজুর রহমান ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক হাফিজুর রহমানসহ অন্যান্য দলের প্রার্থীরা মাঠে রয়েছেন।

৩ লাখ ৩৮ হাজারের বেশি ভোটারের এই আসনে নদীভাঙন রোধ, চরাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নই ভোটারদের প্রধান প্রত্যাশা।

আজকালের কন্ঠ/ আর এস/আর