কুড়িগ্রাম-৩ আসনে বিএনপিতে একক প্রার্থী , মাঠ ছাড়ছে না জামায়াত ও ইসলামী আন্দোলন | Daily AjKaler Kontho

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপিতে একক প্রার্থী , মাঠ ছাড়ছে না জামায়াত ও ইসলামী আন্দোলন


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:২১ অপরাহ্ন
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপিতে একক প্রার্থী , মাঠ ছাড়ছে না জামায়াত ও ইসলামী আন্দোলন

উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসন, নির্বাচনী সময় যত ঘনিয়ে আসতেছে ততইভোটাদের মাঝে উত্তাপ বাড়ছে। বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম তার নির্বাচনী এলাকার অলিগলি গণসংযোগ চালিয়ে গেলেও শক্ত অবস্থানে রয়েছে জামায়াত।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার এবং জাতীয় পার্টির আব্দুস সোবহান সক্রিয়ভাবে নির্বাচনী এলাকার অলিগলি প্রচারণা চালাচ্ছেন।

৩ লাখ ৪৭ হাজার ভোটারের এই আসনে শিল্প কারখানা স্থাপন, নদীভাঙন রোধ, বেকারত্ব দূরীকরণ এবং উলিপুরের সামগ্রিক উন্নয়ন প্রধান নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে।

আজকালের কন্ঠ/ আর এস/আর