বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ | Daily AjKaler Kontho

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বরিশাল মহানগরের ২৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোতা মিয়া এবং বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী সজল ও মহানগর ছাত্রদলের সহসভাপতি কাজী সজিবের মায়ের ইন্তেকালে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় শোকাহত পরিবারের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম সাবু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি এস. এম. মাইনুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক, রায়পাশা-করাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজাদী হাসনাত ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকালের কন্ঠ/ আর এস