জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি | Daily AjKaler Kontho

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

যুগপৎ আন্দোলনের শক্তি বাড়াতে নতুন জোটে যোগ দিয়েছে আরও দুটি রাজনৈতিক দল। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন থেকে এ জোটের শরিক হিসেবে কাজ করবে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।

আজকালের কন্ঠ/আর বি