গাজীপুরে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের মিলনমেলায় প্রধান অতিথি শওগত হোসেন সরকার | Daily AjKaler Kontho

গাজীপুরে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের মিলনমেলায় প্রধান অতিথি শওগত হোসেন সরকার


গাজীপুর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
গাজীপুরে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের মিলনমেলায় প্রধান অতিথি শওগত হোসেন সরকার

গাজীপুরস্থ বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ১০ম বার্ষিক বনভোজন, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মহানগীর কোনাবাড়ী স্থানীয় রিসোর্টে এ মিলন মেলার আয়োজন করা হয়।

মিলন মেলায় গাজীপুরস্থ বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বাদলের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, দীর্ঘ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরেছেন। সাধারণ মানুষের মাঝে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে জনগণ।

আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উন্নয়ন মূলক সকল কর্মকাণ্ডে গাজীপুর মহানগর বিএনপির সব সময় পাশে থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন,কোনাবড়ী পপুলার হসপিটালের এমডি কাজী নজরুল ইসলাম কোনাবাড়ী মেট্রো স্কুল এন্ড কলেজের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ।