বাউফল গণ অধিকার পরিষদের নির্বাচনী ফরম সংগ্রহ | Daily AjKaler Kontho

বাউফল গণ অধিকার পরিষদের নির্বাচনী ফরম সংগ্রহ


বাউফল প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
বাউফল গণ অধিকার পরিষদের নির্বাচনী ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতিকের মনোনয়ন ফরম ক্রয় করেছেন হাবিবুর রহমান হাবিব মাস্টার।

সকাল ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ এর কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব শাহআলম সিকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার, বাউফল উপজেলা গণ অধিকার পরিষদ সদস্য সচিব শাকিল আহমেদ, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি হালিম মোল্লা ও উপজেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ।

আজকালের কন্ঠ/ আর এস