
বরিশালের বাকেরগঞ্জে একটি ধর্ষণ মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে মামলার বাদি ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্তের হুমকি ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রতিবাদে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় দাড়িয়াল ইউনিয়নের ভুক্তভোগী শিমু হাওলাদার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে শিমু হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দাড়িয়াল ইউনিয়নের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হাওলাদার সম্প্রতি ধর্ষণ মামলার প্রধান আসামি জামিনে বেরিয়ে এসে বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমরা রাজি না হওয়ায় প্রকাশ্যে ও গোপনে হত্যার হুমকি দিচ্ছে।
এমনকি আমার বাড়িতে হামলা ও আমাকে মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখানো হচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি বলেই এখন প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমার ও আমার পরিবারের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আসামির জামিন বাতিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :