নাটোর-৩ আসনের ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন বিএনপি প্রার্থী দাউদার | Daily AjKaler Kontho

নাটোর-৩ আসনের ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন বিএনপি প্রার্থী দাউদার


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
নাটোর-৩ আসনের ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন বিএনপি প্রার্থী দাউদার

নাটোর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তার সমর্থকরা সিংড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার আব্দুল্লাহ আল রিফাত এর হাত থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেছা পুতুল, দাউদার মাহমুদের বাবা মো. আব্দুল জলিল বাবলু, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন।

আজকালের কন্ঠ/আর বি