
নওগাঁর রাণীনগরে উপজেলা যুবদলের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করা হয়
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের নেতৃত্বে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে একটি স্বাগত মিছিলের বের করা হয়। মিছিলটি রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর সদর ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে সদর বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপি’র পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, “তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম, তারেক রহমান আসছে মা-মাটি হাসছে, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে সহ আরও বিভিন্ন ধরনের স্লোগান।”
এসময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, মিঠুন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়োজিদ হোসেন, সদস্য সচিব রায়হানুল হক রায়হান সহ রাণীনগর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । স্বাগত মিছিল শেষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :