বাকেরগঞ্জে ডেভিল হ্যান্ড আটক করায় এসআইএর বিরুদ্ধে ষড়যন্ত্র | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে ডেভিল হ্যান্ড আটক করায় এসআইএর বিরুদ্ধে ষড়যন্ত্র


খান মেহেদী প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
বাকেরগঞ্জে ডেভিল হ্যান্ড আটক করায় এসআইএর বিরুদ্ধে ষড়যন্ত্র

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের একাধিক আওয়ামী লীগ নেতা (ডেবিল হ্যান্ডকে) আটক করায় বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই আবুল কালাম আজাদ কে ফাঁসাতে ষড়যন্ত্র করছে একটি স্বার্থন্বেষী মহল।

তারই ধারাবাহিকতায় মিথ্যে মামলার বাঁদিকে উৎকোচ দিয়ে ম্যানেজ করে, মিথ্যে সাক্ষাৎকার দিয়ে অপপ্রচার করার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান।

বাকেরগঞ্জ থানার মামলা নাম্বার ১০ তারিখ ১২/ ৭ /২০২৫, ধারা- ৪৫৭/ ৩৮০( গরু চুরি মামলা) মামলার বাদি দিলীপ চন্দ্র দাস, পিতা মৃত শান্তি রঞ্জন দাস, সাং বোয়ালিয়া, ৮ নং ওয়ার্ড, ১২ নং রঙ্গোশ্রী ইউনিয়ন, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।

বিবাদী : ১। অরুণ চন্দ্র দাস (৪৮)
২। সুশীল চন্দ্র দাস (৪২) উভয় পিতা মৃত্যু শান্তির অঞ্জন দাস
৩। বিশ্বজিৎ ওরফে বিশু দাস (৩০) পিতা মৃত নিরঞ্জন দাস সর্বসং বোয়ালিয়া ৮ নং ওয়ার্ড,১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন থানা বাকেরগঞ্জ জেলা বরিশাল।

১ নং ও ২ নং আসামী বাদীর আপন ভাই, এক নম্বর আসামি বোয়ালিয়া গার্লস স্কুলের মাস্টার। ৩ নাং আসামি বাদীর ভাইয়ের ছেলে।

গত ইংরেজি ৭/৭/২০২৫ রোজ মঙ্গলবার রাত অনুমান০১:৩০ ঘটিকা হতে ২ঃ৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় বাদির ৪ টি গরু চুরি করিয়ে নিয়ে যায়। গরুর মূল্য অনুমান ৩,৫০,০০০( তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা।

উক্ত গরু চুরি মামলা বাদীর ভাই ও ভাতিজার নামে করলেও ২ নং ও ৩ নং আসামির মোবাইল সিডিয়ারে নারায়ণগঞ্জ থাকার সুস্পষ্ট তথ্য পাওয়া যায়।

বাদীর এজাহারে বর্ণিত ঘটনার সুনিদৃষ্ট কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন পারেনি । এবং চোরাই গরু উদ্ধার না হওয়ায় মামলার ঘটনা সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সম্ভব হয় নাই। ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে মামলার চূড়ান্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে গত ২৬/১১/২০২৫ তারিখ দাখিল করি।

এছাড়াও তিনি আরো জানান বাদীর ভাই ও ভাতিজাদের মধ্যে পূর্ব থেকেই একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আরয়েছে। তারই ধারাবাহিকতায় বাদী উক্ত আসামিদের বিরুদ্ধে এই মিথ্যা গরু চুরি মামলা আনয়ন করে। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে পুঙ্খানু পুঙ্খানু তদন্ত করিয়া বিজ্ঞ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সম্প্রতিক সময়ে এসআই আবুল কালাম আজাদ রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকা হতে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করিলে এসআই আবুল কালাম আজাদকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও হেনস্থা করতে তার বিরুদ্ধে স্বার্থন্বেষী মহলের পরামর্শ ক্রমে ”মামলার বাদীকে ম্যানেজ করে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করায়। সম্পূর্ণ মিথ্যে বানোয়া অল্প কাহিনী দিয়ে ডেভিলরা মামলার তদন্তকারী কর্মকর্তাকে সামাজিকভাবে হায় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে মামলার বিবাদী বোয়ালিয়া গার্লস স্কুলের শিক্ষক অরুণ চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান তার ভাই ও ভাইয়ের স্ত্রী বিভিন্ন লোকের পরামর্শ ক্রমে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা করেছেন। মিথ্যে গরু চুরির মামলার দেন। সম্প্রতি সময়ে নাড়াকুটার খেড়ে (কুডার কুটে) আগুন দেয়া ও নারিকেল গাছ পোড়ার মিথ্যে মামলা করেছে, যাহার তদন্ত চলমান।
এ বিষয়ে মামলার বাদি দিলীপ চন্দ্র দাস কে এস আইএর বিষযে প্রশ্ন করা হলে তিনি কৌশলে বিষয়টি এগিয়ে যান।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা সংবাদ মাধ্যমকে জানান। আমি নতুন এসেছি তবে যতটুকু জেনেছি এসআই আজাদ একজন চৌকস পুলিশ অফিসার তিনি প্রভাবশালী একাধিক ডেভিলকে আটক করায় তার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র চলছে।

আজকালের কন্ঠ/আর বি