লোহাগড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নড়াইল- ২ আসনে বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নড়াইল- ২ আসনে বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
লোহাগড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নড়াইল- ২ আসনে বিএনপির প্রার্থী মনিরুল ইসলামের মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল – ২ (লোহাগড়া উপজেলা-নড়াইল সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এবং শহীদ ওসমান হাদির আত্তার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল – ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব শিমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, মনির খান, কাজী ইমরান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় লোহাগড়ার উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি অনুগত ও জনগণের ভালবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি এই এলাকার মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমুলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।

মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি