জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো: আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নিয়ম মেনে বিদেশ যাবো, দালালমুক্ত দেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বণিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে দালালদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নিয়ম মেনে বিদেশ গেলে প্রবাসীরা নিরাপদ থাকবেন এবং দেশ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ গ্রহণ, বৈধ কাগজপত্র সম্পন্ন করা এবং সরকারি অনুমোদিত চ্যানেল ব্যবহার করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রবাসী ও প্রবাসী পরিবারের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রবাসীদের কল্যাণ ও দেশের উন্নয়ন কামনায় করা হয়।

আজকালের কন্ঠ/আর বি