আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল। এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি