বাউফলে জামায়াত কর্তৃক সাংবা‌দিক‌ লা‌ঞ্চিত, প্রতিবাদে তাৎক্ষ‌ণিক মানববন্ধন | Daily AjKaler Kontho

বাউফলে জামায়াত কর্তৃক সাংবা‌দিক‌ লা‌ঞ্চিত, প্রতিবাদে তাৎক্ষ‌ণিক মানববন্ধন


মহিউদ্দিন খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
বাউফলে জামায়াত কর্তৃক সাংবা‌দিক‌ লা‌ঞ্চিত, প্রতিবাদে তাৎক্ষ‌ণিক মানববন্ধন

পটুয়াখালীর বাউফ‌লে সংবাদ সংগ্রহের সময় সাংবা‌দিক‌দের উপর হামলার ঘটনা ঘ‌টেছে। মঙ্গলবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপল‌ক্ষে সকাল ১০টার দি‌কে উপ‌জেলা প‌রিষদ গে‌টে ওই হামলার ঘটনা ঘ‌টে‌।

প্রতক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ গে‌ছে, মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপ‌ল‌ক্ষে বাউফল উপ‌জেলা প‌রিষদ গে‌টে প্লা‌ষ্টি‌কের পাইপ ভ‌র্তি এক‌টি ব‌্যাটারী চা‌লিত অ‌টো গা‌ড়ি দা‌ড়ি‌য়ে থাক‌তে দে‌খে স্থানীয় সাংবা‌দিক‌দের খবর দেন। খবর পে‌য়ে সংবা‌দিকরা ঘটনাস্থ‌লে ছু‌টে গে‌লে জামায়া‌ত নেতা মো. পলা‌শের নেতৃ‌ত্বে শতা‌ধিক নেতা-কর্মীরা ছু‌টে এসে সাংবা‌দিকদের উপর চড়াও হয়।

এসময় বাউফল রি‌পোর্টার্স ইউনি‌টির সদস‌্য আবু রায়হান‌কে লা‌ঞ্চিত ক‌রে জামায়া‌ত নেতা পলাশ। এঘটনায় তাৎক্ষ‌ণিক প্রতিবাদ জানি‌য়ে উপজেলার কর্তব‌্যরত সাংবা‌দিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রেন।

সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন বাউফল রি‌পোর্টার্স ইউনি‌টির সভাপ‌তি মো সি‌দ্দিকুর রহমান, সাংবা‌দিক ক্লা‌বের সভাপ‌তি এম জাফরান হারুন, সাংবা‌দিক শিবলী সা‌দেক, সাংবা‌দিক মো রিপন, সাংবা‌দিক গোলাম মোস্তফা, রু‌বেল হো‌সেন প্রমুখ। এঘটনায় জামায়াত নেতা পলাশ‌কে প্রধান আসামী ক‌রে বাউফল থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে বাউফল থানার ওসি সি‌দ্দিকুর রহমান ব‌লেন, অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পে‌ক্ষে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

আজকালের কন্ঠ/আর বি