তারাগঞ্জে প্রয়াসের শীত বস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জে প্রয়াসের শীত বস্ত্র বিতরণ


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
তারাগঞ্জে প্রয়াসের শীত বস্ত্র বিতরণ

রংপুরের তারাগঞ্জ উপজেলার অন্যতম বেসরকারি উন্নয়ন সংগঠন প্রয়াসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রয়াসের থানাপাড়াস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রভাষক সাঈদী হাসান,পরিচালক ফজলে রাব্বি, শাহিন মাহমুদ এবং সাংবাদিক সোহেল রানা, এসময় সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম , এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, এ অঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। এই শীতার্ধ মানুষের মাঝে এই অঞ্চলের অন্যতম বেসরকারি উন্নয়ন সংগঠন প্রয়াসের দেওয়া উপহারের ৩০০ টি কম্বল দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত এসব মানুষের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

কম্বল নিতে আসা থানা মসজিদের মোয়াজ্জিন ষাটোর্ধ্ব সহিদুল বলেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। প্রয়াস সংগঠন শীতের সময় আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।

এদিকে, সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের সংগঠন সব সময় জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, যা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার বার্তা নিয়ে এসেছে।

চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এই সংগঠনের দীর্ঘস্থায়িত্ব এবং এর সাথে জড়িত সকল সদস্যের দীর্ঘায়ু ও উন্নতি কামনা করেন, এবং ওদের ভবিষ্যতে এর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি