নাটোরের বড়াইগ্রামে বিস্ফোরক ও নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা আটক | Daily AjKaler Kontho

নাটোরের বড়াইগ্রামে বিস্ফোরক ও নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা আটক


মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে বিস্ফোরক ও নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতা আটক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিস্ফোরক ও নাশকতা মামলায় দুইজন রাজনৈতিক নেতাকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাসুদ রানা মান্নান এবং বড়াইগ্রাম পৌরসভার পৌর সেক্রেটারি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন মন্ডল।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি