বিজয় দিবসে ফারিয়ার শ্রদ্ধা নিবেদন | Daily AjKaler Kontho

বিজয় দিবসে ফারিয়ার শ্রদ্ধা নিবেদন


দিনাজপুর জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
বিজয় দিবসে ফারিয়ার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন উদ্যোগে (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকালে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া; মোঃ রেজওয়ানুল হক বাবু, সহ-সভাপতি, রংপুর বিভাগীয় ফারিয়া এবং সহ-সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া; মোঃ তুষার মন্ডল, সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া ও সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া; মোঃ পারভেজ কাজী, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া; ওমর ফারুক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় ফারিয়া ও সহ দপ্তর সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জোবায়দুল ইসলাম, সভাপতি, দিনাজপুর সদর ফারিয়া; মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক, দিনাজপুর সদর ফারিয়া ও অভিযোগ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি