
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল)আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা। যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে এক বর্ণাঢ্য র্যালি শেষে এসব কথা বলেন তিনি। বিজয় র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।
তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :