বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫ | Daily AjKaler Kontho

বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও উৎসাহে অংশ নেন।

দিবসটি উপলক্ষে সকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এ সময় স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় দেশাত্মবোধক আবহ, উচ্চারিত হয় স্বাধীনতার চেতনায় উজ্জীবিত স্লোগান।

পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, স্কাউট, গার্লস গাইড ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। শৃঙ্খলা, দেশপ্রেম ও নান্দনিকতায় ভরপুর এই আয়োজন বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা

আজকালের কন্ঠ/আর বি