
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের( ঢাকা দক্ষিণ জোন) কার্যকারি পরিষদ ২০২৬ প্রকাশিত হয়েছে।এই পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক ওজিল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল মাওয়া লিশা।
আজ সোমবার(১৫ ডিসেম্বর) দুপুরে কার্যকারি পরিষদ ২০২৬ প্রকাশিত হয়।এই পরিষদের ১২টি পদে মোট ৩০ জনের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট((আই.ই.আর) ও সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ সেশনের নিয়মিত শিক্ষার্থী।
সভাপতির দায়িত্ব প্রাপ্ত আজিজুল হক ওজিল বলেন,”মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া যার অশেষ রহমতে আমি বাঁধনের সভাপতি নির্বাচিত হয়েছি। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।তাদের দেখানো পথে এবং বাঁধনের নিয়ম শৃঙ্খলা মেনে, নবনির্বাচিত কমিটির সকলকে নিয়ে আগামী দিনের কার্যক্রম গুলো আরো সুন্দরভাবে পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা করবো। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রক্তের গ্রুপ নির্ণয়,স্বেচ্ছায় রক্তদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সাধারণ মানুষের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন মিটাতে নিয়মিত কাজ করব। আমার কার্যক্রম গুলো ভালোভাবে পরিচালনার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া লিশা বলেন,”“আমরা স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে”এই লক্ষ্যকে ধারণ করেই বাঁধনের সঙ্গে পথচলা। বাঁধন আমার কাছে শুধু একটি সংগঠন নয়, একটি পরিবার।
বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের মাধ্যমে মানুষের সেবার দায়িত্ব দেওয়ায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া এবং যারা এই পথচলায় আমাকে যুক্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ‘এক ব্যাগ রক্ত’—বাক্যটি ছোট হলেও এর মূল্য অমূল্য। দোয়া কামনা করি, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। ইনশাআল্লাহ, মানুষের পাশে থাকার এই পথচলা অব্যাহত থাকবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :