মহান বিজয় দিবসে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন | Daily AjKaler Kontho

মহান বিজয় দিবসে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৬:২২ অপরাহ্ন
মহান বিজয় দিবসে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের ১৮ নং ওয়ার্ডসহ মহানগরের সকল শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল ইনসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত শহিদের আত্মত্যাগ এবং মা-বোনের সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক।”

তিনি আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। এই বিজয়ের চেতনাই আমাদের পথ দেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকতে।”

কাজী আব্দুল ইনসান বলেন, “বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ময়মনসিংহ মহানগর যুবদল ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতার মূল আদর্শ—সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুবদল সবসময় সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় রাজপথে ছিল এবং থাকবে।”

শেষে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি