
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর কর্পোরাল মোঃ মাসুদ রানা নিহতের ঘটনায় নাটোরের লালপুরে তাদের পরিবারে শোকের মাতম। নিহতের সংবাদে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরা।
জেলার লালপুর উপজেলার সালামপুর গ্রামের বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে মাসুদ রানা। এক মাস ৮ দিন আগে ইউএন শান্তিরক্ষা মিশনের সুদানে যোগদান করেছিল। সুদানের আবেইতে নিহত শান্তিরক্ষীদের একজন হলেন- নাটোরের কর্পোরাল মো. মাসুদ রানা।
দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :