শান্তিগঞ্জে হাওড়ে পিআইসি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও গন শুনানি | Daily AjKaler Kontho

শান্তিগঞ্জে হাওড়ে পিআইসি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও গন শুনানি


সুনামগঞ্জ, প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে হাওড়ে পিআইসি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও গন শুনানি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওরে ফসল রক্ষা বাধ নির্মাণ/মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

১৩/১২/২৫ ইং তারিখ রোজ: শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) মনিরুজ্জামান’র পরিচালনায় গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি চলাকালীন বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া।

অপর দিকে, দুপুর ১টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ও বিকাল আড়াইটাই উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্ল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপন মিয়া, ইউপি সদস্য আজির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, ইউপি সদস্য মাসুক আলীসহ প্রমূখ।

আজকালের কন্ঠ /এম / কবীর