আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থী রেজুর মতবিনিময় | Daily AjKaler Kontho

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থী রেজুর মতবিনিময়


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থী রেজুর মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে এ সভা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সনাতন ধর্মাবলম্বীসহ সকলের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।

আজকালের কন্ঠ/আর বি