নাটোর শহরে জামায়াতের ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ | Daily AjKaler Kontho

নাটোর শহরে জামায়াতের ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ


নাটোর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
নাটোর শহরে জামায়াতের ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ

নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর -২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে নাটোর শহরে বিলবোর্ড অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে শহরে হরিশপুর বাইপাস এলাকা সহ শহরে বিভিন্ন সড়কের পাশে ঝুলানো ব্যানার ফেস্টুন, বিলবোর্ড দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপসারণ করেন নেতৃবৃন্দ। ব্যানার ফেস্টুন, বিলবোর্ড অপসারণের সময় উপস্থিত ছিলেন নাটোর-২ সদর-নলডাঙ্গা আসনের ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।