ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের | Daily AjKaler Kontho

ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান সাদিক কায়েমের

রাজধানীর চাঁদাবাজ ও গ্যাংস্টারদের রুখতে ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, ‘ওসমান হাদীকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।’

উল্লেখ্য, নির্বাচনি প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদী।

আজকালের কন্ঠ/আর বি