শীতে বেখেয়ালি হওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

শীতে বেখেয়ালি হওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২০, ৭:৪৪ অপরাহ্ন
শীতে বেখেয়ালি হওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

শীতে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘ইতিপূর্বে আমরা করোনা মোকাবিলায় অনেক ভালো কাজ করেছি। যার ফলে আমাদের দেশে মৃত্যুহার কম ছিল। তাই শীতকালে আমাদের বেখেয়ালি হওয়া যাবে না। তাহলে আমরা বিপদে পড়ে যাব।’

আজ শুক্রবার বেলা ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সবচেয়ে বড় ও পাকামালের আড়ৎ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘পূর্বের অবস্থান ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা করোনা থেকে অনেকটা নিরাপদে থাকব’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

আড়ৎ এর ব্যবসায়িদের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহ সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।