কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪টি প্রতিষ্ঠান থেকে ৭হাজার টাকা জরিমানা আদায় | Daily AjKaler Kontho

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪টি প্রতিষ্ঠান থেকে ৭হাজার টাকা জরিমানা আদায়


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪টি প্রতিষ্ঠান থেকে ৭হাজার টাকা জরিমানা আদায়

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর দক্ষিন বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে ২ হাজার টাকা,সোহান মেডিকেল হলকে ২ হাজার টাকা,রাজিব স্টোরকে ১ হাজার ৫ শত টাকা ও সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি