
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে শিমলা বাজারের গণ ময়দান এলাকায় পুলিশ কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার কে (৩০) দুর্বৃত্তরা শ্বাসরোধে হা করেছে বলে অভিযোগ করা হয়। নিহত লিপি আক্তার সহকারি উপ-পরিদর্শক (এএস আই) মহর উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা সহকারি উপর পরিদর্শক (এএসআই) মহর উদ্দিন। দীর্ঘদিন ধরে পৌরসভার শিমলা বাজারের গণ ময়দান এলাকায় প্রবাসীর শামীম হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
গতকাল বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বারান্দার গ্রিল কেটে শয়ন কক্ষে প্রবেশ করে। পরে লিপি আক্তারের কাছে দুর্বৃত্তরা টাকা দাবি করে। লিপি আক্তার তাদের দাবি করা টাকা দিয়ে দেন। পরে লিপি আক্তার দুর্বৃত্তদের চিনে ফেলায় লিপিকে শরীরের উড়না গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহত লিপির সঙ্গে থাকা তার নয় বছরের শিশু বাচ্চা আত্মীয়-স্বজনকে ফোন করে বলেন আমার মাকে হত্যা করা হয়েছে। নিহতের আত্মীয়-স্বজন খবর পেয়ে বাসায় এসে লিপি আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। দুপুরে লাশের সুরত হাল তৈরি করে ময়নাতনদের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে।
নিহতের ছোট ভাই শাহজাদা বলেন, দুর্বৃত্তরা আমার বোনের বাসার বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যাওয়ার সময় আমার বোন দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। আমি আমার বোনের হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবী করি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, খবর পেয়ে নিহত লিপি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় লিপি আক্তার কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :