এই মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান : নাটোরে দুলু | Daily AjKaler Kontho

এই মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান : নাটোরে দুলু


নাটোর প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
এই মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান : নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলা ভাষার মানুষ পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে এই মুক্তিযোদ্ধা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।আমি বিশ্বাস করি এই মুক্তির যোদ্ধারাই হচ্ছে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই বাংলা ভাষা থাকবে, যতদিন এই পৃথিবী এ বাংলা মানচিত্র থাকবে।ততদিন যারা এই পৃথিবীতে থাকবে ততদিন স্বীকার করতে হবে এই মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান।

তিনি আরো বলেন, যারা এদেশকে স্বীকার করে না, যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিত করেছে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না। কারণ এই মুক্তিযোদ্ধারাই, আজকে আমরা গর্ব করে বলি আমি বাংলাদেশী। যারা এই সঠিক ইতিহাস বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজা কারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আজকে সুযোগ এসেছে এদেরকে কাটগড়ায় দাড় করা বিচারের মুখোমুখি দাঁড় করানো। যারা মুক্তিযুদ্ধের সঠিক এই ইতিহাসকে বিকৃতি করে রাজাকারকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে যারা এই মুক্তিযোদ্ধাকে বিতর্ক বানিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে।

তিনি আজ বুধবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর জেলা সদর ও উপজেলা নলডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড এর সাথে মতবিনিময় সভায় এই সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কোমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মোহাঃ ফরিদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

আজকালের কন্ঠ/আর এস/আর