আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা


সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সরিষাবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আননু মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তাসনিমুজ্জামান। আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই বিকাশ চন্দ্র সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাবেক সভাপতি বাহাদুর আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী পৌর শাখার আমির গোলাম রব্বানী, সাংবাদিক বাদশা ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লাকি আক্তার।

আজকালের কন্ঠ/আর এস/এস