
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল্লীর সমবেত দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর) বিকালে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আকবর আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু সহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। বিভিন্ন ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দলমত নির্বিশেষে দেশের মানুষের চোখের জল, দোয়া ও ভালবাসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তায়লা এতো মানুষের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ।
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :