সাইবার নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল্লাহ আল নোমান | Daily AjKaler Kontho

সাইবার নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল্লাহ আল নোমান


শেরপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
সাইবার নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল্লাহ আল নোমান

বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা যখন সীমিত ছিল, তখন থেকেই কাজ শুরু করেন শেরপুরের ঝিনাইগাতির তরুণ সাইবার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল নোমান। ২০১৪ সালে সাইবার নিরাপত্তা নিয়ে তাঁর যাত্রা শুরু হলেও আজ তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও সাধারণ মানুষের কাছে এক বিশ্বস্ত নাম।

CyberCrack24 Official ফেসবুক পেজের মাধ্যমে তিনি গত কয়েক বছরে ৫০ জনেরও বেশি কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিশ্চিত করেছেন। পেজ বা অ্যাকাউন্ট হ্যাক, ফিশিং, নকল কপিরাইট স্ট্রাইকসহ নানা সাইবার সমস্যার সমাধান তিনি সফলভাবে দিয়ে আসছেন।

অনলাইন হয়রানির বিরুদ্ধে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ২,০০০–এর বেশি অনলাইন হ্যারাসমেন্ট অভিযোগ বিনামূল্যে সমাধান করেছেন। এছাড়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় তিনি উদ্ধার করেছেন ১,০০০–এর বেশি হারানো মোবাইল ফোন, যা অনেক মানুষের মুখে সুখের হাসি ফুটিয়েছে।

নোমান জানান, ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ থেকেই তাঁর এই পথচলা। পরে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা, বাগ হান্টিং ও ওয়েব নিরাপত্তায় দক্ষতা অর্জন করেন। তাঁর প্রতিষ্ঠিত CyberCrack24 আজ দেশজুড়ে পরিচিত একটি সাইবার সলিউশন প্ল্যাটফর্ম। এজেন্সির পেইড কোর্সের আয়ের ৫০ শতাংশ ব্যয় করা হয় জনকল্যাণে।

সাইবার অপরাধমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নোমান প্রতিদিন কাজ করে যাচ্ছেন। তিনি বলেন—“মানুষের অনলাইন নিরাপত্তাই আমার প্রথম লক্ষ্য। সবশেষে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর এস/আর