
শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।অনুষ্ঠানে পুলিশ সুপার আবু তারেক বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, “দায়িত্ব বদল হয়, কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা ও পেশার প্রতি সম্মান কখনো বদলায় না। আপনারা লক্ষ্মীপুরে যে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন, তা প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিদায়ী ওসিরা স্মৃতিচারণ করে বলেন, লক্ষ্মীপুরে তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ছিল ইতিবাচক এবং স্মরণীয়। তাঁরা জেলা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক,সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব শামসুল আলম,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আবেগঘন মুহূর্ত এবং বিদায়ী কর্মকর্তাদের সম্মান প্রদর্শনের অনুভূতি।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :