আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা : শিল্প উপদেষ্টা | Daily AjKaler Kontho

আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা : শিল্প উপদেষ্টা


নাটোর প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা : শিল্প উপদেষ্টা

আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়।-নাটোরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,আমাদের কাজ হল উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল,আমরা এটাকে তৈরি করলাম।

এছাড়াও তিনি বলেন, আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা বন্ধ, কারন দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি রয়েছে সেগুলো আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেআতে হলে চিনি উৎপাদনের সাথ সাথে আরো অন্য কিছু উৎপাদন করতে হবে।

তিনি আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব।

আজকালের কন্ঠ/আর এস/আর