মুরাদনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কায়কোবাদ-এর পক্ষ থেকে দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

মুরাদনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কায়কোবাদ-এর পক্ষ থেকে দোয়া মাহফিল


কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
মুরাদনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কায়কোবাদ-এর পক্ষ থেকে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের জনপ্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর পক্ষ থেকে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে আন্দিকুট ইউনিয়নের পাকদেওরা গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিবের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মোস্তফা ভুইয়া এবং সঞ্চালনা করেন সাইফ ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কায়কোবাদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আস্থার প্রতীক। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ প্রার্থনা করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিব, এডভোকেট তৌহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

এছাড়া মোহাম্মদ রেজাউর রহমান ভূঁইয়া, ইব্রাহিম ভূঁইয়া, গাজী মোহাম্মদ বাছির মিয়াসহ নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাকদেওরা গ্রামের প্রবাসী ও শ্রমজীবী সংগঠনের সমন্বয়ক ইউনুস আলী ভূঁইয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান।

দোয়া মাহফিলে ফারুক সরকার মুজিব বলেন, “কায়কোবাদ সাহেবের নির্দেশে মুরাদনগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আমাদের একটাই চাওয়া—বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা।”