নাটোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া | Daily AjKaler Kontho

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন
নাটোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নাটোরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর শহরের বড়গাছা রওজাতুস সুন্নাহ ক্বওমী মাদরাসায় পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, স্বেচ্ছা সেবক দলে সভাপতি সানোয়ার হোসেন তুষার সহ বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দেশ বাসীর কাছে দোয়া কামনা করা হয়। তিনি যেন দূত সুস্থ হয়ে দেশের জনগনের কাছে আসতে পারে এই দোয়া কামনা করা হয়।