শেরপুর নকলায় কৃষি কর্মকর্তা হামলা: প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুম গ্রেফতার | Daily AjKaler Kontho

শেরপুর নকলায় কৃষি কর্মকর্তা হামলা: প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুম গ্রেফতার


শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
শেরপুর নকলায় কৃষি কর্মকর্তা হামলা: প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুম গ্রেফতার

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহারিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় আলোচিত প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে আটক করে শেরপুর সদর থানা পুলিশের একটি দল।

অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর বিকেলে সরকারি কৃষি প্রণোদনা দেওয়ার বিষয়ে মতবিরোধের জেরে কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিনের ওপর হামলা চালান ছাত্রদল নেতা রাহাত কাইয়ুম। এ ঘটনায় তার বিরুদ্ধে এবং সহযোগী ফজলুর রহমান (৩২)-এর বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, রাহাত হাসান কাইয়ুমকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং হামলায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, এ হামলার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।