ঝিনাইদহে প্রতিবেশির ঘর থেকে শিশুর লাশ উদ্ধার, আটক | Daily AjKaler Kontho

ঝিনাইদহে প্রতিবেশির ঘর থেকে শিশুর লাশ উদ্ধার, আটক


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
ঝিনাইদহে প্রতিবেশির ঘর থেকে শিশুর লাশ উদ্ধার, আটক

ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর ৩ বছরের শিশু সাইমা আক্তারের লাশ প্রতিবেশির ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাত ১০ টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সাইমা আক্তার পবহাটি এলাকার ভ্যান চালক সাইদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা বলছেন, ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বুধবার রাত ৯ টার দিকে প্রতিবেশি মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে স্থানীয়রা সন্দেহ করে। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মাসুদ হোসেনে স্ত্রী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।