দিনাজপুরে ৯নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   | Daily AjKaler Kontho

দিনাজপুরে ৯নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
দিনাজপুরে ৯নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  

দিনাজপুরে ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেলে দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের জাগরনী মোড়ে পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি।

এছাড়া উপস্থিত ছিলেন—মোঃ খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি, জেলা বিএনপি; জিয়াউর রহমান জিয়া, সভাপতি, দিনাজপুর জেলা পৌর বিএনপি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, দিনাজপুর পৌর বিএনপি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহীন সুলতানা বিউটি, সাধারণ সম্পাদিকা, জেলা মহিলা দল; আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি;সাইফুল আযম সোহেল, সদস্য সচিব, সেচ্ছাসেবক দল, দিনাজপুর;

মাসুম রেজা পলাশ, যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আইয়ুব আলী, সভাপতি, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি।

সঞ্চালনা করেন আফজাল খান, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি।

দোয়া মাহফিল ও প্রচারণা সভার সার্বিক আয়োজন করে ৯নং ওয়ার্ড বিএনপি, পৌর শাখা, দিনাজপুর।