আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ | Daily AjKaler Kontho

আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
আত্রাইয়ে ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারির স্বত্বাধিকারী এবং মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে।

মো.ডাঃ মেহেদী হাসান তমাল অভিযোগ করে বলেন, আমি সকালে খবর পেয়েছি।আমার এই ৭ নং পুকুরটিতে খুব দামি এবং প্রজনন বৃদ্ধির জন্য বড় মাছ চাষ করা হয়েছিল। কে বা কারা এটা করেছে আমি জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিতভাবে করেছে,তবে কারো ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ কাজ করা হয়েছে।

তিনি আরো বলেন,আমার

বিশ লক্ষ টাকার অধিক ক্ষতি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।