লোহাগড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
লোহাগড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৬) দুপুর ১টায় শহরের লক্ষ্মীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে এ আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন কুণ্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কিশোর রায় ও গৌতম সাহা, সদস্য পলাশ গুহ বিষ্ণু, সাধন কর্মকার, রূপ কুমার, সাংবাদিক কাজী ইমরান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের মানুষ।

আলোচনা সভা শেষে মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব এবং বিশিষ্ট ধর্মানুরাগী পলাশ চক্রবর্তী মদনের নেতৃত্বে পবিত্র গীতা পাঠ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর এস/ইম