
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. মহিবুল্লাহ।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আলী, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী,জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা,ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন,সদস্য সচিব সুমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক নেতা আরূপ নারায়ণ পিংকু,ওমর ফারুক সোহাগ, আলমগীর হোসেন, বিএনপি নেতা মোঃ মুজিব মেম্বার,মো:হেদায়েত হোসেন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন আলী, যুবদল নেতা মাসুম মুন্সী,আমির হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়।
মহিউদ্দিন অঞ্জন জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে নিয়মিতভাবেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাদের প্রত্যাশা দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও দলকে নেতৃত্ব দেবেন।
আপনার মতামত লিখুন :